২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যামামলায় জামিন জালিয়াতি: ৩ আইনজীবীর রিমান্ড মঞ্জুর

জামিন জালিয়াতির ঘটনায় তিন আইনজীবীকে পাঁচ দিন করে হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 05:28 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিন জালিয়াতির ঘটনায় তিন আইনজীবীকে পাঁচ দিন করে হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। আইনজীবী মো. মনিরুজ্জামান, মনির হোসেন, ফারুক আহমেদকে হেফাজতে জিজ্ঞাসাবাদে শনিবার অনুমতি দেন ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর। মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান এ সময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে হেফাজত চান। গুলশানের দম্পতি সাদেকুর-রোমানা হত্যামামলার প্রধান দুই আসামিকে জালিয়াতির মাধ্যমে জামিন করানোর ঘটনায় তাদের শুক্রবার শাহবাগ ও পল্লবী থেকে গ্রেপ্ততার করে পুলিশ। প্রধান দুই আসামি মো. রুবেল ও মিথুন চন্দকে জালিয়াতির মাধ্যমে জামিন পাইয়ে দেওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার চার দিনের হেফাজতে নেওয়া হয় রাব্বীকে। রাব্বী সাদিকুর-রোমানা হত্যা মামলার খালাস প্রাপ্ত আসামি। বুধবার রাতে তাকে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করে। মেয়ে নিলুফার ইয়াসমিন ইতিকে বিয়ে না দেওয়ায় গত ২৩ জানুয়ারি গুলশানে সাদিকুর-রোমানা দম্পতিকে তাদের বাসভবনে হত্যা করেন মো. রুবেল ও মিথুন চন্দ। ওই হত্যামামলার প্রধান আসামি তারা দুজন। হাইকোর্টে জাল কাগজ দাখিল করে তাদের জামিন করান রুবেলের বোন জামাই রাব্বী। হাইকোর্ট থেকে জামিন পেয়ে রুবেল ও মিথুন পালিয়ে যান। পরে ঘটনাটি ধরা পড়লে গত ৯ ফেব্র"য়ারি তাদের জামিন বাতিল করা হয়। জামিন জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে গত ১৫ মে নিহতদের আরেক মেয়ে সুমাইয়া ইয়াসমিন বিথী পলাতক আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। এর আগে সাদিকুর-রোমানা হত্যা মামলায় রাব্বী ও আলতুও জামিন পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২৩২০ ঘ.