কুষ্টিয়া, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার খোকসা উপজেলায় নির্বাচন চলাকালে ভোট কেনাবেচার অপরাধে দুই জনকে সশ্রম করাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনজুরে ইমাম এ কারাদণ্ড দেন বলে জানায় পুলিশ।
শনিবার খোকসা উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের রকি রহমান (৩০) ও মোকাদ্দেস হোসেন (৩৫)।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান মিঠু সাংবাদিকদের জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওসমানপুর ইউনিয়নের হিজলাবট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুর রহমানের ছোট ভাই রকি রহমান পাঁচশ টাকা দিয়ে মোকাদ্দেস হোসেনের ভোট কেনার সময় পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৫৪ ঘ.
bdnews24