সিরাজগঞ্জ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন।
শনিবার বেলা ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, নিবির পরিবহনের একটি বাসে টাঙ্গাইল মালিক সমিতির নেতৃবৃন্দরা রাজশাহী যাচ্ছিলেন। মান্নাননগরে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাস যাত্রী অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃত্যু হয়।
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাসটি আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪১১ ঘ.
bdnews24