২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ৮৫ বস্তা ইউরিয়া জব্ধ

কিশোগঞ্জের হোসেনপুর উপজেলা থেকে অবৈধভাবে মজুদ রাখা ৮৫ বস্তা ইউরিয়া সার জব্ধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 09:58 AM

Updated : 24 Aug 2022, 03:16 PM

কিশোরগঞ্জ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোগঞ্জের হোসেনপুর উপজেলা থেকে অবৈধভাবে মজুদ রাখা ৮৫ বস্তা ইউরিয়া সার জব্ধ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসন রামপুর বাজার থেকে এসব ইউরিয়া জব্ধ করা হয়। হোসেনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রামপুর বাজারে আব্দুল কাদিরের দোকানে অভিযান চালায়। পরে সেখান থেকে অবৈধভাবে মজুদ করা ৮৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করে। লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং সরকারি অনুমতি ছাড়াই কাদির এসব সার মজুদ করেছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে আগেই পালিয়ে যায় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল আমিন হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৫৫৭ ঘ.