২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ফেনসিডিল বোতলজাত করার কারখানা

পটুয়াখালীতে ফেনসিডিল বোতলজাত করার কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ওই কারখানা থেকে ফেনসিডিল ও বিপুল পরিমাণ খালি বোতল উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 06:57 AM

Updated : 24 Aug 2022, 03:16 PM

পটুয়াখালী, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে ফেনসিডিল বোতলজাত করার কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ওই কারখানা থেকে ফেনসিডিল ও বিপুল পরিমাণ খালি বোতল উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মো. জাকির হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের মধ্য কলাতলা এলাকায় ডিবি, ডিএসবি ও সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এ কারখানার সন্ধান পায়। সহকারী পুলিশ সুপার সদর সার্কেল এইচএম আজিমুল হক জানান, জাকির হোসেন লিটার হিসাবে ভারতীয় ফেনসিডিল পটুয়াখালীতে এনে এই কারখানায় বোতলজাত করছিলো। কারখানা থেকে ৬'শ খালি বোতল, ফেনসিডিল ভরা ৯৫টি বোতল ও ৩ লিটার ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল এইচএম আজিমুল হক উপস্থিত ছিলেন। ঐ এলাকার আল-আমিন নামের এক কিশোর জানায়, দীর্ঘদিন ধরে জাকির সেখানে ভাড়া বাসায় বাস করছে। প্রতিদিন ছোট ছোট বোতলে সে দাঁতের মাজন সাথে নিয়ে বের হতো। এলাকায় সে দাঁতের মাজন বিক্রেতা হিসেবেই পরিচিত। প্রতিদিনই অপরিচিত কিছু লোক মোটর সাইকেলে তার কাছে আসা যাওয়া করতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৫৫ ঘ.