ময়মনসিংহ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের মুক্তাগাছার রতন সাহা হত্যামামলায় নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা ও জেলা জজ আদালতের বিচারক শরীফ আহমেদ এ মামলার রায় দেন।
দণ্ডিতরা হলেন- মুক্তাগাছার লক্ষ্মীখোলা গ্রামের জামাল উদ্দিন, সাইফুল আল মামুন, শরীফুল ইসলাম শরীফ ও রাজিব চন্দ্র চন্দ, ঈশ্বরগ্রামের শরিফুল ইসলাম সোহাগ, দড়িচারানি বাজারের দেলোয়ার হোসেন, ৫৬ প্রহর মাঠ এলাকার পীযুষ পাল, মুকুল ফৌজ কলোনির পংকজ কুমার শীল মিঠু এবং দরগাপাড় এলাকার আনিসুর রহমান রাসেল।
আসামিদের উপস্থিতিতেই আদালত এ দণ্ডাদেশ দেয়।
২০০৬ সালের ৯ সেপ্টেম্বর লক্ষ্মীখোলা ঈদগাহ মাঠে ওই এলাকার অজিত সাহার ছেলে রতন সাহাকে হত্যা করা হয়। পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।
পরদিন রতনের বাবা মুক্তাগাছা থানায় হত্যামামলা দায়ের করেন। ৫ বছর বিচার কাজ চলার পর বৃহস্পতিবার রায় দিলো আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৫০ ঘ.
bdnews24