২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পানির দাবিতে বিক্ষোভ, মেয়র অবরুদ্ধ

সিলেট নগরীর ছড়ারপাড় এলাকার বাসিন্দারা পানির দাবিতে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

সিলেট, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর ছড়ারপাড় এলাকার বাসিন্দারা পানির দাবিতে বিক্ষোভ করেছে। তারা সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে রাস্তায় অবরুদ্ধ করে রাখে। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় এ বিক্ষোভ করা হয়। ছড়ারপাড়ের বাসিন্দারা জানান, তাদের এলাকায় এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এর প্রতিবাদে ও পানির দাবিতে এলাকাবাসী বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিক্ষোভ শুরু করে। বেলা ১২টার দিকে মেয়র তার কার্যালয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে বিক্ষোভকারীরা তার পথরোধ করে। তিনি সমস্যা সমাধানের প্রতিশ্র"তি দিলে প্রায় আধঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, মেয়রের বাসভবন সংলগ্ন ছড়ারপাড় এলাকায় এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি সিটি কর্পোরেশনকে অনেকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি। কোতোয়ালী থানার ওসি খন্দকার নওরোজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছু মানুষ পানির দাবিতে বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। মেয়র কামরান সাংবাদিকদের বলেন, পানির লাইনে সমস্যা দেখা দেওয়ায় ওই এলাকায় পনি সরবরাহ বন্ধ ছিলো। এখন বিকল্প ব্যবস্থায় পানি দেওয়া হয়েছে। ওই লাইনটিও ঠিক করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৯৪৪ ঘ.