গাইবান্ধা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নের তিনটিতে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি সমর্থিততরা জয়ী হয়েছে। বাকি চারটিতে জিতেছে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকরা।
বুধবার দিনব্যাপী ভোটগ্রহণের পর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুল আযম সাত ইউনিয়নের বিজয়ীদের নাম ঘোষণা করেন।
চেয়ারম্যান পদে বিজয়ীরা জাতীয় পার্টির নেতারা হলেন- রামজীবন ইউনিয়নে এনামুল হক মন্টু, শান্তিরামে আব্দুল মান্নান সরকার হান্নান ও সর্বানন্দ ইউনিয়নে মো. শাহজাহান মিয়া।
এছাড়া বামনডাঙ্গা ইউনিয়নে বিএনপির আব্দুল মতিন সরকার, ধোপাডাঙ্গায় একই দলের এটিএম মাহবুবুল আলম শাহীন
বিজয়ী হয়েছেন।
সোনারায় ইউনিয়নে আওয়ামী লীগের সৈয়দ বদিরুল আহসান সেলিম এবং ছাপরহাটি ইউনিয়নে জামায়াতে ইসলামীর মো. খোরশেদ আলম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪৫ ঘ.
bdnews24