মাদারীপুর, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে' মাদারীপুরের কালকিনি উপজেলায় একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে খুন হন বিল্লাল হোসেন কাজী (২২)। তিনি ওই গ্রামের আপাং কাজীর ছেলে।
কালকিনি থানার ওসি মো. শাহিন ম-ল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে গ্রামের ইঞ্জিনিয়ার হেমায়েত মল্লিকের বাড়ির সামনে কুপিয়ে বিল্লালকে হত্যা করা হয়।
তিনি বলেন, এনায়েতনগর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এক মাসে বাদল ও কাশেমের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এর জেরে এ হামলা হয়েছ বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০০ ঘ.
bdnews24