গাইবান্ধা/পাবনা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় সুন্দরগঞ্জে নির্বাচনী বিধি লঙ্ঘনের জন্য দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জরিমানা করা হয়েছে দুই সদস্য প্রার্থীসহ ১৭ জনকে। গাইবান্ধায় দুজন এবং পাবনায় এক জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর গাইবান্ধা প্রতিনিধি জানান, সুন্দরগঞ্জের সাতটি ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘনের জন্য দুই চেয়ারম্যান প্রার্থী, দুই সদস্য প্রার্থীসহ ১৯ জনকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আদালতের বিচারক জেলার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আবুল কাশেম মোহাম্মদ শাহীন এ জরিমানা করেন।
এর মধ্যে অনুমোদিতভাবে মটর সাইকেল ব্যবহার করায় সোনারায় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের ৫ হাজার, ধোপাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমানের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এনডিসি শাহীন সাংবাদিকদের জানান, এছাড়াও সর্বানন্দ ইউনিয়নের সর্বানন্দ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মটর সাইকেলে করে ভোটারদের কেন্দ্রে আনার অপরাধে লাভলু মিয়া ও জাকিরুল ইসলাম নামে দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার সুন
bdnews24