২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে লুট হওয়া রাইফেল উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নে আনসারের লুট হওয়া একটি রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

মুন্সীগঞ্জ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নে আনসারের লুট হওয়া একটি রাইফেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তন্তর কেসি রোডের মাথায় পরিত্যক্ত অবস্থায় রাইফেলটি পাওয়া যায়। ইউনিয়নের সুফীগঞ্জ মাদ্রাসা কেন্দ্রে মঙ্গলবার রাতে নির্বাচনী সংঘর্ষের সময় রাইফেলটি লুট হয় বলে জানান শ্রীনগর থানার ওসি মো. শাখাওয়াত হোসেন। এদিকে তিনটি কেন্দ্রর ভোট বাতিলের দাবিতে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত শ্রীনগর উপজেলায় ভাগ্যকূলের পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মনির হোসেন মিটুলের সমর্থকরা সড়ক অবরোধ করেছে। ওসি শাখাওয়াত জানান, অবরোধকারীরা ঢাকা-দোহার সড়কের বালাসুর এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে দু'পাশে যানবাহন আটকা পড়ে। বিকাল সাড়ে ৩টায় পুলিশ গিয়ে তা অপসারণ করে। শাখাওয়াত হোসেন আরো জানান, তন্তর ও রাঢ়ীখাল ইউনিয়নে ব্যালট ছিনতাই চেষ্টা, নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের মারধর এবং অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় দু'টি মামলা হয়েছে। সুফীগঞ্জ মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শ্রীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা এবং উত্তর বালাসুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শ্রীনগর ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক গুলজার হোসেন বাদী হয়ে শ্রীনগর থানায় এ দু'টি মামলায় দায়ের করেন। এই দুই মামলায় ১২শ' জনকে আসামি করা হয়েছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৪ ঘ.