২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বিএনপির ৬ চেয়ারম্যান, আ.লীগের ২

নরসিংদীর বেলাব উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে বিএনপি সমর্থিত ছয় জন এবং আওয়ামী লীগ সমর্থিত দুই জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

নরসিংদী, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর বেলাব উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে বিএনপি সমর্থিত ছয় জন এবং আওয়ামী লীগ সমর্থিত দুই জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করেন বেলাব উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বজলুর রহমান। বিএনপি থেকে বিজয়ীরা হলেন- আমলাব ইউনিয়নে আবুল কালাম আজাদ, সল্লাবাদে জহিরুল ইসলাম তানবীর, নরায়নপুরে একেএম আল হোসাইন, বাজনাবে বেনজির আহমেদ বেনু, বিন্নাবাইদে সাকসুদুর রহমান রতন এবং পাটুলীতে মতিউর রহমান সরকার। আওয়ামী লীগ থেকে বিজয়ীরা হলেন- চরউজিলাব ইউনিয়নে রফিকুল ইসলাম রফিক ও বেলাব সদর ইউনিয়নে মো. লায়েছ মিয়া। গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮১৯ ঘ.