২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩৫

নারায়ণগঞ্জ সদর ও আড়াইহাজার উপজেলায় মঙ্গলবার সকালে দু'টি সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

নারায়ণগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর ও আড়াইহাজার উপজেলায় মঙ্গলবার সকালে দু'টি সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান সাংবাদিকদের জানান, জালকুড়ি এলাকায় সাড়ে ১১টার দিকে রাস্তা পারাপারের সময় একটি বাস অজ্ঞাত পরিচয় (৯০) এক বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে আড়াইহাজার থানার এসআই আলমগীর হোসেন জানান, সকাল ৮টার দিকে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের একটি বাস আড়াইহাজারের ঝাউগড়া এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে গেলে অন্তত ৩৫ জন আহত হয়। আহতদের মধ্যে আছিয়া বেগম নামে এক শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রায় ২৫ জনের মতো আহতকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২৬ ঘ.