ঢাকা, জুন ০৭ (বডিনিউিজ টোয়ন্টেফিোর ডটকম)- রাজধানীর সেগুনবাগিচায় একটি তৈরি পোশাক প্রতিষ্ঠানের গাড়ি থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গ্যালাক্সি সোয়েটার নামে ওই প্রতিষ্ঠানের মালিক ইউনুস বাদল পুলিশকে জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচা ৬/৬ নম্বর বাসার সামনে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বাদলের উদ্ধৃতি দিয়ে শাহবাগ থানার ওসি রেজাউল ইসলাম বলেন, সকাল ১১টার দিকে বাদল মতিঝিল জনতা ব্যাংক থেকে ১৫ লাখ টাকা তুলে প্রাইভেটকার চালক শফিককে টঙ্গী কার্যালয়ে নিয়ে যেতে বলে। এ সময় গাড়িতে ফারুক আহমেদ ও বাশার নামে প্রতিষ্ঠানের আরো দুই কর্মচারী ছিলো।
দুপুর সোয়া ১টার দিকে গাড়িটি সেগুনবাগিচায় পৌঁছলে দুটি মটর সাইকেলে করে পাঁচ জন এসে গাড়িটির গতিরোধ করে এবং অস্ত্রের বাট দিয়ে গাড়ির সামনের এবং পাশের একটি কাচ ভেঙে ফেলে। এ অবস্থা দেখে গাড়ি রেখেই চালকসহ তিনজন দৌড়ে পালিয়ে যায়।
এরপরই সন্ত্রাসীরা গাড়িতে রাখা টাকার ব্যাগটি নিয়ে দ্রুত চলে যায়।
এ ঘটনায় চালকসহ বাকি দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।
তিনি বলেন, "যেখানে ছিনতাই হওয়ার কথা বলা হচ্ছে সেখানে গাড়ি আসার কথা নয়। বিষয়টি রহস্যজনক। ছিনতাইয়ের ঘটনার সঙ্গে চালকসহ তিনজনের জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।"
বডিনিউিজ টোয়ন্টেফিোর ডটকম/এলএইচ/এএল/১৯০৮ ঘ.
bdnews24