চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সদরঘাট এলাকায় অবস্থিত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এর কার্যালয় সংলগ্ন বন্দর আবাসিক এলাকার ফুটপাথ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। গলা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আনুমানিক বয়স ৩৮।
এই ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/১৩৪৮ ঘ.
bdnews24