২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে স্কুলছাত্র খুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক স্কুলছাত্রের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

সিলেট, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক স্কুলছাত্রের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্থানীয় লামারবাজার এলাকায় তার লাশ পাওয়া যায়। নিহত দেলওয়ার হোসেন (১৪) উপজেলার বেড়িবিল গ্রামের আব্দুল হাশেমের ছেলে। সে স্থানীয় কুনকুঁড়ি ফারুক মিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। দেলওয়ারের বাবা আব্দুল হাশেম সাংবাদিকদের জানান, বোরবার বিকালে কে বা কারা দেলওয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সে আর বাড়ি ফেরেনি। সোমবার দুপুর ১টার দিকে লামাবাজার সেতুর নিচে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। গোয়াইনঘাট থানার ওসি ইউনুস মিয়া জানান, জবাই করা এ লাশের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৬ ঘ.