২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে রাসু হত্যা: দুই আসামির আবার রিমান্ড

নাটোরে যুবলীগ কর্মী আবু বক্কর ওরফে রাসু হত্যা মামলার দুই আসামির আবারো রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

নাটোর, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে যুবলীগ কর্মী আবু বক্কর ওরফে রাসু হত্যা মামলার দুই আসামির আবারো রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে নাটোরের মুখ্য বিচারিক হাকিম মো. লিয়াকত আলী মোল্লা দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, তিন দিনের রিমান্ড শেষে এই মামলার আসামি রানা (২৬) ও সুমনকে (২৫) সোমবার আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম আরো জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। তিনি আদালতকে জানান, গত তিন দিন রিমান্ডে থাকা অবস্থায় আসামিদের দেখানো মতে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা সম্ভব হয়েছে। রাসু হত্যার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ পাওয়া গেছে। পিস্তলটি তারা কিভাবে সংগ্রহ করেছে তা জানার জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজনে আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। প্রসঙ্গত, গত ২৩ মে রাতে শহরের কানাইখালী জেলেপাড়া এলাকায় যুবলীগ কর্মী আবু বক্কর ওরফে রাসুকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গত ১ জুন রাতে রানা ও সুমনকে পুলিশ গ্রেপ্তার করে। ২ জুন তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৮১৪ ঘ.