২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর গ্রামে সোমবার দুপুরে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

মৌলভীবাজার, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর গ্রামে সোমবার দুপুরে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাবা পঙ্খী মিয়া সাংবাদিকদের জানান, শিশু রাহিদ মিয়া (২) দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। এক ফাঁকে সে লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর বেলা ১টার দিকে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, রাহিদকে স্থানীয় মুন্সীবাজার উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রফুল্ল বৈদ্য তাকে মৃত বলে ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৪৭ ঘ.