২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ৬ ইউপি নির্বাচনে বেসরকারি ফল প্রকাশ

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী ফল বেসরকারিভাবে প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 11:41 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঠাকুরগাঁও, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী ফল বেসরকারিভাবে প্রকাশ করা হয়েছে। বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে ১ নং গেদুড়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল হামিদ, ২নং আমগাঁও ইউনিয়নে বিএনপি সমর্থিত ইসমাইল হোসেন, ৩নং বকুয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আবু তাহের, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে বিএনপি সমর্থিত ফজলুর রহমান বিশ্বাস, ৫নং হরিপুর সদর ইউনিয়নে নির্দলীয় মমিনুল ইসলাম এডিসন এবং ৬নং ভাতুরিয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত আবুল কাশেম নির্বাচিত হয়েছেন। এসব ইউনিয়নে রোববার (৫জুন) ভোট গ্রহণ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৭৪২ ঘ.