২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন হাইকোর্টের ৯ বিচারক

হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাওয়া নয় জন শপথ নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 06:21 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাওয়া নয় জন শপথ নিয়েছেন। সোমবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ নেওয়া বিচারকরা হলেন- এম মোয়াজ্জাম হোসেন, সৌমেন্দ্র সরকার, আবু বকর সিদ্দিকী, মো. নুরুজ্জামান (ননি), মো. মঈনুল ইসলাম চৌধুরী, ওবায়দুল হাসান শাহীন, এম ইনায়েতুর রহিম, নাঈমা হায়দার ও মো. রেজাউল হাসান (এম আর হাসান)। ২০০৯ সালের ২৩ জুন অতিরিক্ত বিচারক হিসেবে দুই বছরের জন্য হাইকোর্টে নিয়োগ পেয়েছিলেন তারা। গত ২ জুন স্থায়ী বিচারক হিসেবে তাদের নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১২২০ ঘ.