২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ৪ ইউপির ফল ঘোষণা

রাঙামাটির কাউখালী উপজেলায় ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 07:30 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

রাঙামাটি, জুন ০৫, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির কাউখালী উপজেলায় ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। কাউখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন সমন্বয়কারী আবু দাউদ মো. গোলাম মোস্তফা জানান, বেতবুনিয়া ইউনিয়নে সামশু দোহা চৌধুরী, কলমপতি ইউনিয়নে ক্যজাই মারমা এবং ঘাগড়া ইউনিয়নে থুই মং মারমা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। এছাড়া প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় ফটিকছড়ি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন এসএম চৌধুরী। গত শনিবার এই ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০১২৫ ঘ.