২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ শহরে ছোট যমুনায় গলিত লাশ উদ্ধার

নওগাঁ শহরে মহাশ্মশান ঘাট এলাকায় ছোট যমুনা নদী থেকে চপল মোহরা নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

নওগাঁ, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ শহরে মহাশ্মশান ঘাট এলাকায় ছোট যমুনা নদী থেকে চপল মোহরা নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে এলাকার লোকজন শ্মশানঘাটের কাছে নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে। চপল মোহরা (৪৩) শহরের উকিলপাড়ার মৃত যোগেন মোহরার ছেলে। তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে, না সে আত্মহত্যা করেছে সে ব্যাপারে পুলিশ নিশ্চিত হতে পারেনি। নওগাঁর ভারপ্রাপ্ত পুলিশ সুপার আহমার উজ জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চপলের চাচাত ভাই বলাই চন্দ্র জানান, শুক্রবার রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মহাশ্মশান ঘাট এলাকার লোকজন রোববার সকালে ছোট যমুনা নদীতে ভাসমান লাশ দেখে তাদেরকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে লাশ সনাক্ত করে। নওগাঁ থানার ওসি আলী আহম্মেদ হাশমি বলেন, চপল নেশা করত। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা তা বোঝা যাচ্ছে না। ময়না তদন্তে বিষয়টি পরিস্কার হয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০০৬ ঘ.