২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় শাহীন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়ায় আলোচিত শাহীন হত্যা মামলার প্রধান আসামি সন্ত্রাসী মজনু মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 09:50 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

বগুড়া, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় আলোচিত শাহীন হত্যা মামলার প্রধান আসামি সন্ত্রাসী মজনু মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বাড়াবো গ্রামে মজনুর শ্যালক উজ্জ্বলের শ্বশুরবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার বেলা ১২টার দিকে বগুড়া গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সামনে মজনুকে হাজির করা হয়। ডিবি পুলিশের ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে বাড়াবো গ্রাম থেকে মজনুকে গ্রেপ্তারের পর শনিবার বগুড়ায় নিয়ে আসা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা মজনু স্বীকার করেছে। গত ২৪ মে বগুড়া শহরের ফুলদিঘীতে হার্টিকালচার সেন্টারে দরপত্র সক্রান্ত নিয়ে বিরোধের জের ধরে মজনু গ্র"পের সন্ত্রাসীরা শাহীনকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় শাহীনের স্ত্রী মৌসুমি ইয়াছমিন ববি বাদী হয়ে মজনুকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় মজনুসহ তিনজন গ্রেপ্তার হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম কেএমএস/১৫৫৪ ঘ.