২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ৭ ইউনিয়নের ফল

মাদারীপুর সদর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্যে সাতটির ফলাফল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 03:38 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

মাদারীপুর, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্যে সাতটির ফলাফল পাওয়া গেছে। শনিবার ভোটগ্রহণের পর রাতে এ ফল ঘোষণা করা হয় বলে জানিয়েছেন মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন মিয়া। চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন- বাহাদুরপুর ইউনিয়নের এমএ সালাম খান, ধুরাইলে মজিবর রহমান মৃধা, কালিকাপুরে আবু তালেব বেপারী, দুধখালীতে মিজানুর রহমান হিরু খান, পাঁচখোলায় নাসিরউদ্দিন টুকু মোল্লা, খোয়াজপুরে মোহাম্মদ আলী মুন্সি, ছিলারচরে তৌফিকুর রহমান আকন। শিরখাড়া ইউনিয়নের ফলাফল রাতে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৩০ ঘ.