২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ব্যালট বাক্স ছিনতাই, গ্রেপ্তার ২

ব্যালট বাক্স ছিনতাই হওয়ায় নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

নরসিংদী, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যালট বাক্স ছিনতাই হওয়ায় নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে প্রশাসন। শনিবার ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশ ও আনসারের তিন সদস্য আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উত্তম কুমার রায় জানান, ভোট গ্রহণ শেষ হওয়ার ১০ মিনিট আগে একদল সন্ত্রাসী কেন্দ্রে ঢুকে একটি ব্যালট বাক্স নিয়ে দৌড় দেয়। তাদের ধরতে গিয়ে ধস্তাধস্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক, কনস্টেবল দেলোয়ার হোসেন ও আনসার সদস্য মো. লাল মিয়া আহত হয়েছেন। তিনি আরো বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ খালেদ মাহমুদ (২২) ও মনির হোসেন (২৫) নামে দু'জনকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫৬ ঘ.