২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাস খাদে পড়ে কলেজ ছাত্রী নিহত

ঢাকার সাভারে বাস খাদে পড়ে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ২৫ জন যাত্রী ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 10:57 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

সাভার, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে বাস খাদে পড়ে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ২৫ জন যাত্রী । শনিবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের সিএন্ডবি বাসস্ট্যান্ডে এ দুর্র্ঘটনা ঘটে। নিহত কানিজ সুবর্ণা (২২) নরসিংদী জেলার গোপীনাথপুর এলাকার মুক্তিযোদ্ধা মৃত জহির হক সাগরের মেয়ে। সে ইডেন কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্রী। সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জুবাইদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে নবীনগরের উদ্দেশ্যে ছেড়ে আসা জনসেবা পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গতিরোধকের সাথে ধাক্কা লেগে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুবর্ণা নিহত হয়। আহত হয় প্রায় ২৫ জন। আহতদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন- নাছিমা আক্তার (৩০), দেলোয়ার হোসেন (২৭), সাইফুল ইসলাম (৩০), রুবা আক্তার (২৪), আবু সাইদ (৫) ও আফরীন আক্তার (২০)। নিহতের বান্ধবী আহত আফরীন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা দু'জনে কোচিং শেষে বাসে করে সাভারের বিশ মাইল এলাকার ভাড়া বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বাসটি সিএন্ডবি স্ট্যান্ডে এলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭০০ ঘ.