পিরোজপুর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরে সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী ধর্ষিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার কালিকাঠী গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহামুদ হাসান সাংবাদিকদের জানান, বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে একই গ্রামের সোবাহান শেখের ছেলে মনির সেখ (২২) ধর্ষণের এ ঘটনা ঘটায়।
মনিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৬৪৬ ঘ.
bdnews24