২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম শিল্পকলায় রবীন্দ্র উৎসব শুরু

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে দুই দিনের রবীন্দ্র উৎসব শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে দুই দিনের রবীন্দ্র উৎসব শুরু হয়েছে। শুক্রবার বিকালে একাডেমী প্রাঙ্গণে প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। আবৃত্তির সংগঠন 'বোধন আবৃত্তি পরিষদ' আয়োজিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি রণজিৎ রক্ষিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জয়ন্ত চট্টোপাধ্যায়, অধ্যাপক ফেরদৌস আরা আলীম ও গোপা চক্রবর্তী। আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, ডালিয়া আহমেদ, লায়লা আফরোজ, পারভেজ চৌধুরী অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন। গান গেয়ে শোনান শিল্পী মিহির নন্দী, লিলি ইসলাম, মহিউজ্জামান চৌধুরী ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার শিল্পীরা। কলকাতা থেকে আসা শিল্পী রত