জামালপুর, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ভাটারা ইউনিয়নের গাবতলী বাজারে এ সংঘর্ষ হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সরিষাবাড়ি থানার ওসি আসলাম উদ্দিন সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৯টার দিকে চেয়ারম্যান পদপ্রার্থী বোরহান উদ্দিন বাদল নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারুন খানের সমর্থকরা তাদের বাধা দিলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা হয়। এ সময় উভয়পক্ষ লাটিসোটাও ব্যবহার করে।
এ ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৩১ ঘ.
bdnews24