নরসিংদী, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নরসিংদীতে নিখোঁজ হওয়ার ১১ দিন পর এক কিশোরের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ।
শুক্রবার সকালে রায়পুরা উপজেলার চরাঞ্চলীয় ফকিরের চর গ্রামে একটি ধঞ্চে ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শামীম (১৩) একই গ্রামের বিরাজ মিয়ার ছেলে।
রায়পুরা থানার ওসি আব্দুল বাতেন জানান, গত মঙ্গলবার নিজ বাড়ি থেকে শামীম নিখোঁজ হয়।
১১ দিন পর শামীমের অগ্নিদগ্ধ লাশ এলাকাবাসী গ্রামের একটি ধঞ্চে ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৬৪৮ ঘ.
bdnews24