মাগুরা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এক চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে চেয়ারম্যান প্রার্থী মিয়া ছমিরুল ইসলামের পক্ষে ৪ নারী কর্মী শাড়ি বিতরণ করেছে অভিযোগে আদালত এ জরিমানা করে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীপুর থানার ওসি কাজী আব্দুস সালেক সাংবাদিকদের জানান, সকালে বাখেরা গ্রাম থেকে এলাকাবাসী ৫টি শাড়ীসহ ৪ মহিলাকে আটক করে পুলিশকে খবর দেয়।
পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনা মাসুদুজ্জামান ওই তাদের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। তারা চেয়ারম্যান প্রার্থীর সমর্থক হওয়ায় জরিমানা ওই প্রার্থীর নামেই জরিমানা করা হয়।
সব্দালপুর ইউনিয়নে নির্বাচন আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৫২৪ ঘ.
bdnews24