২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুতগামী বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 07:32 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

সাভার, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুতগামী বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত পথচারীর পরিচয় জানা যায়নি। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। তিনি আরও জানান, বাসটি আটক করা হয়েছে। এর চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৩৩৪ ঘ.