ভোলা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশনে পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার এসব ইউনিয়নে নির্বাচনে ভোটগ্রহণ করা হয়।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই-আলম সাংবাদিকদের জানান, আমিনাবাদ ইউনিয়নে সাইদুর রহমান মিঠু, ওসমানগঞ্জে মো. শাহাবুদ্দিন মিয়া, নুরাবাদে মোস্তাফিজুর রহমান, আবদুল্লাপুরে মো. রাসেল এবং আবুবকরপুরে মো. সিরাজ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ মঙ্গলবার শুরু হয়। এরই আওতায় বৃহস্পতিবার চরফ্যাশনে ৫ ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়। দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পর্যায়ক্রমে আগামী ৫ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৩১১ ঘ.
bdnews24