২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার সাদুল্লাপুরের একবারপুরে মাইক্রোবাসের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

গাইবান্ধা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার সাদুল্লাপুরের একবারপুরে মাইক্রোবাসের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম হাফিজার রহমান (৪৫)। তিনি সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই গ্রামের জেনাত উল্লার ছেলে। সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম জানান, হাফিজার রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশবাড়ী থেকে মটর সাইকেল যোগে বাড়ীর ফিরছিলেন। পথে ওই স্থানে একটি মাইক্রোবাস তার মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা করা হয় নাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪৫ ঘ.