ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'নিয়ম বহির্ভূতভাবে' সঞ্চয়পত্রের সুদের বিপরীতে উৎস কর নেওয়া বন্ধ করতে সংশ্লিষ্টদের আইনি নোটিস দিয়েছে একটি মানবাধিকার সংগঠন।
অর্থ সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, ব্যাংকিং ডিভিশনের সচিব, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ১৩ জনকে আগামী ৪ দিনের মধ্যে ওই নোটিসের জবাব দিতে বলা হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ বুধবার নোটিসটি পাঠান।
২০১০ সালের ১ জুলাইয়ের এনবিআরের নির্দেশনা অনুযায়ী ওই তারিখের পরে দেওয়া সঞ্চয়পত্রের সুদের উপর ১০ শতাংশ উৎস কর কাটার বিধান রাখা হয়েছে।
নোটিসে অভিযোগ করা হয়, সার্কুলার না মেনে জাতীয় সঞ্চয় পরিদপ্তর ওই তারিখের আগের আয় থেকেও উৎস কর কাটছে।
সেজন্য এই অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি প্রদত্ত সুদের উৎস কর কাটা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/১৮৪৮ ঘ.
bdnews24