২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ব্যালট বাক্স, পুলিশের রাইফেল ছিনতাই

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি ভোটকেন্দ্রে হামলা চালিয়ে পাঁচটি ব্যালট বাক্স ছিনতাই করেছে একটি পক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 05:20 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

মুন্সীগঞ্জ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি ভোটকেন্দ্রে হামলা চালিয়ে পাঁচটি ব্যালট বাক্স ছিনতাই করেছে একটি পক্ষ। এ সময় পুলিশের একটি রাইফেল ও কিছু গুলি লুট হয়। আহত হন আনসার সদস্য ইয়াসিন ও এক পুলিশ সদস্য। মঙ্গলবার বিকালে লতফদি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণণার সময় এ হামলা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত দারোগা (পুলিশ কর্মকর্তা) মোসলেউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাই হওয়া গুলি পাওয়া গেছে। তবে, একটি রাইফেল পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে বিপুল সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, ভোট গণনা শুরু হলে হঠাৎ কয়েকশ' লোক এসে ব্যালেট এবং বাক্সগুলো ছিনিয়ে নিয়ে যায়। তাদের হাতে ছিল বল্লম ও টেটাসহ বিভিন্ন দেশি অস্ত্র। এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে সামান্য সংঘর্ষ হয়। পুলিশের একটি রাইফেল লুট হয়। রামদায়ের কোপে আনসার সদস্য ইয়াসিন ও এক পুলিশ সদস্য আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১১ ঘ.