২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আরো ১০০ গুলি উদ্ধার

বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথার হ্রদ থেকে মঙ্গলবার বিকালে আরো ১০০ গুলি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

বরিশাল, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথার হ্রদ থেকে মঙ্গলবার বিকালে আরো ১০০ গুলি উদ্ধার করা হয়েছে। এর আগে দুপুরে একই স্থান থেকে ১৯১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বেলা আড়াইটা থেকে বিকাল পর্যন্ত এই উদ্ধার অভিযান চলে বলে জানায় র‌্যাব। র‌্যাব-৮ এর মেজর রাশেদুল হক খান সাংবাদিকদের জানান, আরো একটি বাক্সে ১০০ রাউন্ড পয়েন্ট থ্রি-টু রোর রিভলবারের গুলি উদ্ধার করা হয়। দুপুরে স্থানীয় কয়েকজন কিশোর চৌমাথার সিএন্ডবি সড়কের পশ্চিম পাশের এই হ্রদে গোসল করতে গিয়ে এসব গুলি দেখে। পরে র‌্যাবকে খবর দিলে তারা এসে গুলি উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৩৪ ঘ.