২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে লেক থেকে ১৯১ রাউন্ড গুলি উদ্ধার

বরিশাল নগরীর একটি লেক থেকে ১৯১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 10:50 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

বরিশাল, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর একটি লেক থেকে ১৯১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় নগরীর হাতেম আলী কলেজ চৌমাথার লেক থেকে এসব গুলি উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব ও স্থানীয় কাউন্সিলর। নগরীর ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আ ন ম সাইফুল আহসান আজিম বলেন, স্থানীয় কয়েকজন কিশোর সিএন্ডবি সড়কের পশ্চিম পাশের লেকে গোছল করতে নামে। এ সময় তারা একটি পলিথিনের ব্যাগে মোড়ানো কিছু গুলি পায়। তারা সেগুলো নিয়ে কমিশনারের কাছে আসে। কমিশনার বিষয়টি র‌্যাবকে জানালে র‌্যাব লেকে উদ্ধার তৎপরতা শুরু করে। র‌্যাব-৮ এর ১নং কোম্পানির অধিনায়ক মেজর রাশেদুল হক খান সাংবাদিকদের জানান, লেকের মধ্যে একটি পলিথিন ও চারটি বাক্সের মধ্যে থেকে ১৯১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গুলির মধ্যে ১২০ রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ও থ্রি-টু বোরের ৩৪ রাউন্ড এবং ৩৭ রাউন্ড থ্রি-নট-থ্রি'র গুলি বলে জানান মেজর রাশেদুল হক খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৫৩ ঘ.