২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রাকচাপায় দুই জন নিহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকচাপায় দুই জন নিহত হয়েছে। আহত হয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 10:29 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

নাটোর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকচাপায় দুই জন নিহত হয়েছে। আহত হয়েছেন একজন। নাটোর-ঢাকা মহাসড়কের কাচুটিয়া খেজুরতলা নামক স্থানে মঙ্গলবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গুরুদাসপুর উপজেলার বাকিবেকপুর গ্রামের ভ্যান চালক ছানোয়ার হোসেন (৩৮) এবং ধানুড়া গ্রামের আশরাফুল ইসলাম (৪২)। আহত বড়াইগ্রাম উপজেলার কৈডিমা গ্রামের মইন উদ্দিনকে (৪২) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার ওসি দ্বীন-ই ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খেজুরতলা নামক স্থানে রাজশাহীগামী ট্রাকটি বিপরীত দিক আসা ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ছানোয়ারের মৃত্যু হয়। আশরাফুলকে স্থানীয় আমিনা হাসপাতালে ভর্তি করার পর সেখানে তিনি মারা যান। ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬২৫ ঘ.