২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়াফেরতদের জন্য বিশ্ব ব্যাংকের ঋণ

লিবিয়া থেকে ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসনে বিশ্ব ব্যাংক থেকে চার কোটি মার্কিন ডলার ঋণ নিচ্ছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া থেকে ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসনে বিশ্ব ব্যাংক থেকে চার কোটি মার্কিন ডলার ঋণ নিচ্ছে বাংলাদেশ। সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং বাংলাদেশে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন এ সংক্রান্ত একটি চুক্তি করেছেন। বিশ্ব ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। লিবিয়ায় চলমান অস্থিতিশীলতার কারণে ফিরে আসা ৩৫ হাজার বাংলাদেশিকে এ অর্থ দিয়ে এককালীন সহায়তা দেওয়া হবে। লিবিয়াতে ৭০ থেকে ৮০ হাজার বাংলাদেশি কাজ করেন। স