২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আরব বিশ্বে মিশনগুলো আরো সজাগ থাকা উচিত ছিলো'

আরব বিশ্বে গণবিক্ষোভের পূর্ববতী সময়ে সেখানে বাংলাদেশ মিশনগুলো আরো সজাগ থাকা উচিত ছিলো বলে মনে করে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

সুবীর ভৌমিক , ভারত প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরব বিশ্বে গণবিক্ষোভের পূর্ববতী সময়ে সেখানে বাংলাদেশ মিশনগুলো আরো সজাগ থাকা উচিত ছিলো বলে মনে করে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির জ্যেষ্ঠ সদস্য মোস্তফা ফারুক মোহাম্মদ সোমবার "এটা হলে মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের যথাসময়ে উদ্ধার করতে পারতো সরকার। কিন্তু তা হয়নি। "গণবিক্ষোভ ও তার পরবর্তী যুদ্ধের মধ্যে পড়েছে আমাদের দেশের মানুষ।" বিভিন্ন দেশ থেকে আসা একদল সাংবাদিকের সঙ্গে সংসদ ভবনে কথা বলছিলেন সাবেক এ কূটনীতিক। ভারতসহ বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনে শীর্ষ পদে দায়িত্ব পালনকারী ফারুক মোহাম্মদ বলেন, "ওই অঞ্চলে আমাদের মিশনগুলো যথেষ্ট সজাগ থাকলে আমরা আগেই উদ্ধার কৌশল ঠিক করতে পারতাম। কিন্তু ওই সব দেশে সরকারের প্রতি মানুষের ক্ষোভ এবং গণবিক্ষোভ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগে কোনো প্রতিবেদন দিতে পারেনি মিশনগুলো।" ফারুক জানান, সংসদীয় স্থায়ী কমিটি চায় যে সব দেশে বেশি সংখ্যায় বাংলাদেশি অভিবাসী রয়েছে সেখানে কূটনীতিকরা আরো সজাগ হোন এবং খুব কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। তিনি জানান, ফসলের আধা-আধি ভাগের হিসাবে আফ্রিকার দেশগুলোতে বড় বড় ভূমির মালিকদের জমিতে অংশীদারী চাষের জন্য শ্রমিক পাঠানোর কথা ভাবছিলো সরকার। "এটা আমাদের খাদ্য সংকট মোকাবেলায় সহায়তা করবে এবং অনেকের ভালো কর্মসংস্থানের সুযোগ হবে।" অনেক বাংলাদেশি প্রতিবেশি দেশ ভারতে গিয়ে কৃষি কাজ করেন। সেখানে বসতি স্থাপন করে অনেক জমি আবাদের যোগ্য করে তুলেছেন বাংলাদেশিরা। বিশ শতকের আশির দশকে ভারতে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বসতিস্থাপনকারীদের উচ্ছেদ দাবিতে আন্দোলন সহিংসতায় রূপ নেয়। তাতে অনেকের মৃত্যু হয় যাদের বেশিরভাগই তৎকালীন পূর্ব বাংলা বংশোদ্ভূত। অভিবাসনবিরোধী আন্দোলনের ওই নেতারা পরবর্তীতে নির্বাচনে জয় পেয়ে আসামের ক্ষমতায় বসে। মধ্যপ্রাচ্য ও দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশিদের অবৈধ অভিবাসন নিয়ে সরকারের ভাবনা জানতে চাইলে ফারুক বলেন, "বিশ্ব একটি বৈশ্বিক গ্রামে পরিণত এবং মানুষ আরো সহনশীল না হওয়া পর্যন্ত এ সমস্যা থাকবে।" এ প্রক্রিয়ায় বাংলাদেশের দরিদ্র মানুষ এজেন্টদের দ্বারা প্রতারিত হয়ে বিদেশে গিয়ে সেখানে নির্মম নির্যাতনের শিকার হয়। কোনো দেশে অবৈধ অভিবাসী ধরা পড়লে তাদের সঙ্গে মানবিক আচরণ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। মোস্তফা ফারুক বলেন, "তাদেরকে মানসম্পন্ন শিবিরে রাখা যেতে পারে এবং সমস্যার সমাধানে কূটনীতিকদের সম্পৃক্ত করা যায়। তবে তারা কর্মক্ষম হলে তাদের কাজ ও বৈধ কাগজপত্র দেওয়া উচিত। "অসৎ দালালদের মাধ্যমে তারা ইতিমধ্যে প্রতারিত হওয়ায় জরিমানা করা ঠিক নয়।" যেসব দেশে শ্রমিকের চাহিদা আছে সেখানে যাওয়া অন্য বাংলাদেশি ও আত্মীয়স্বজনের কাছ থেকে জেনে বাংলাদেশিরা বিদেশে যাওয়ার চেষ্টা চালায় বলে জানান মোস্তফা ফারুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্িরতনিধি/বিডি/এএইচ/পিডি/১৭৫৮ ঘ.