২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিবনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যানার টানাতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 10:53 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

মেহেরপুর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যানার টানাতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন। নিহত কিতাব আলী (৩৫) উপজেলার নাজিরাকোনা গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে কেদারগঞ্জ বাজারে বাগোয়ান ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আইয়ূব হোসেনের পক্ষে নির্বাচনী ব্যানার টানাতে যেয়ে এ ঘটনা ঘটে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যানার টানাতে কিতাব বাংলালিংক মোবাইল কোম্পানির টাওয়ারে ওঠে। ব্যানার বাঁধার সময় পা ফসকে তিনি নীচে বিদ্যুৎ লাইনের ওপর পড়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাটিতে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুজিবনগর থানার ওসি জাফর আলী জানান, ময়না তদন্ত শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬৪৬ ঘ.