নীলফামারী, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী সদর উপজেলায় পুকুরে ডুবে উর্মি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রামনগর বাহালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নীলফামারী সদর থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, স্থানীয় খায়রুল ইসলামের মেয়ে উর্মি সকালে গোসল করতে বাড়ির পাশে পুকুরে যায়। এক পর্যায়ে সে পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর রংপুর দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে উর্মিকে উদ্ধার করে।
তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, সে মারা গেছে।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৩৭ ঘ.
bdnews24