২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে পিটিয়ে হত্যা

রাজধানীর কদমতলীতে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 09:29 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। সোমবার সকালে কদমতলী ম্যাচ ফ্যাক্টরীর দুই নম্বর গেটের কাছে একটি বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ দুপুরে হালিম বেগমের (৩৫) লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। কদমতলী থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে হালিমার সঙ্গে তার স্বামী নজরুলের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে নজরুল পিটিয়ে হালিমাকে হত্যা করে পালিয়ে যায়। তিন মাস আগে তাদের বিয়ে হয় জানিয়ে ওসি বলেন, দুজনেই এটা দ্বিতীয় বিয়ে। নজরুল ভাঙারী ব্যবসায়ী। হালিমার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৫১৩ ঘ.