খুলনা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় এখন থেকে ভারতের ভিসা দেওয়া হবে।
নগরীর ৬৪ নম্বর কেডিএ এভিনিউয়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শাখায় রোববার চালু হয়েছে ভারতীয় ভিসা কেন্দ্র।
খুলনা বিভাগের দশ জেলার পাসপোর্টধারীরা এই কেন্দ্র থেকে ভিসা সংগ্রহ করতে পারবেন। ভারতের ভিসার জন্য এখন থেকে তাদেরকে আর ঢাকায় যেতে হবে না।
ভিসার আবেদনপত্র সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত এই কেন্দ্রে জমা দেয়া যাবে। ভিসা প্রসেসিং ফি ৪০০ টাকা।
রোববার ভিসা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারী দিলওয়ার সিং ও সেক্রেটারী রাজেশ ভাট্টি।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার খুলনা শাখা প্রধান আর কে চন্দ্র জানান, প্রথম দিনে ভিসার জন্য মোট ৫২টি আবেদনপত্র জমা পড়েছে। এখনো অনেক মানুষ এই কেন্দ্র চালু হওয়ার কথা জানেন না। সে কারণে প্রথম দিনে আবেদনপত্র জমা পড়ার সংখ্যা কম।
খুলনায় গতবছর ২৭ ডিসেম্বর স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শাখা উদ্বোধন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১০২ ঘ.
bdnews24