২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাগ কেটে টাকা চুরির সময় দুজনকে গণধোলাই

বাংলাদেশ ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে ব্যাগ কেটে টাকা চুরির সময় দুই যুবককে ধরে গণধোলাই দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে ব্যাগ কেটে টাকা চুরির সময় দুই যুবককে ধরে গণধোলাই দেওয়া হয়েছে। যুবক দুজন হলেন, মো. জাহিদ (৩১) ও আজাদ আহম্মেদ(২৬)। রোববার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সময় হামিদুর রহমান নামে এক বেসরকারি চাকরিজীবীর ব্যাগ কাটার পর টাকা নিচে পড়ে যায়। আশপাশের লোকজন তা দেখে ওই দুই যুবককে উত্তম-মধ্যম দেয়। পুলিশ জনতার হাত থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। ওই সময় ওই কর্মকর্তার ব্যাগে আড়াই লাখ টাকা ছিলো বলে পুলিশ জানায়। ওই কর্মকর্তা থানায় মামলা করতে রাজি হননি বলে এসআই কবির জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১০৩ ঘ.