২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে এখন থেকে মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হবে

মুন্সিগঞ্জে এখন থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

মুন্সীগঞ্জ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সিগঞ্জে এখন থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া হবে। এই পাসপোর্ট প্রদান কার্যক্রম রোববার মুন্সীগঞ্জে শুরু হয়েছে। শহরের পাঁঘড়িয়াকান্দি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পাসপোর্ট ও ভিসা বিভাগের পরিচালক মো. সিরাজউদ্দিন ও প্রকল্প পরিচালক (এমআরপি এন্ড এমআরভি) কর্নেল রাশেদুল ইসলাম। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ আঞ্চলিক অফিসের উপ-সহকারী পরিচালক মো. রুহুল আমিন। অনুষ্ঠানে জানানো হয়, পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে সাধারণ মেশিন রিডেবল পাসপোর্ট ১৫ দিনের মধ্যে এবং জরুরি ভিত্তিতে পাসপোর্ট ৭ দিনের মধ্যে প্রদান করা হবে। সাধারণ পাসপোর্টের জন্য ৩ হাজার টাকা এবং জরুরি ভিত্তিতে পাসপোর্টের জন্য ৬ হাজার টাকা ফি জমা দিতে হবে। অনুষ্ঠানে আরো জানানো হয়, এখন থেকে নতুন করে আর ম্যানুয়েল পাসপোর্ট দেয়া হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০২৫ ঘ.