২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসক আহত

মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন চিকিৎসক আহত হওয়ায় বিক্ষুব্ধ জনতা মাগুরা-ঝিনাইদহ সড়ক অবরোধ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 10:33 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

মাগুরা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন চিকিৎসক আহত হওয়ায় বিক্ষুব্ধ জনতা মাগুরা-ঝিনাইদহ সড়ক অবরোধ করে। প্রায় দেড় ঘণ্টা অবরোধকালে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মাগুরা সদর উপজেলায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত চিকিৎসক অপূর্ব চৌধুরী (৩২) ঝিনাইদহ সদর হাসপাতালে কর্মরত। পরে প্রশাসনের পক্ষ থেকে ওই স্থানে গতিরোধক নির্মাণের প্রতিশ্র"তি দিলে জনতা বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেয় বলে পুলিশ জানায়। সদর থানার উপপরিদর্শক (এসআই) দাউদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে হাসপাতালের দায়িত্ব সেরে অপূর্ব চৌধুরী মটরসাইকেলে মাগুরায় তার বাসায় ফিরছিলেন। পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে একটি ট্রাককে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি রিক্সা ভ্যানের সঙ্গে তার মটর সাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী আবু নইম জানান, ওই সড়কটি ব্যস্ত হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬৩৮ ঘ.