সিলেট, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ফেঞ্চুগঞ্জে কবরস্থান থেকে এক মুদি দোকানদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও বরইখালি কবরস্থান থেকে ইউনুস মিয়ার (৪০) লাশ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার প্রয়াত তৈয়ব আলীর ছেলে।
ফেঞ্চুগঞ্জ থানার উপ-পরির্শক (এসআই) আজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে স্থানীয় বাজারে নিজের দোকান বন্ধ করে ইউনুস আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয় কবরস্থানে তার লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার আয়শা বেগম (৩৫), লিলু বেগম (২৮) ও জামাল মিয়াকে (৩৫) আটক করা হয়েছে।
আটকৃতদের বাড়িতে ইউনুসের যাতায়াত ছিলো জানিয়ে এসআই বলেন, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩৪০ ঘ.
bdnews24