২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় চিকিৎসকের 'অস্বাভাবিক' মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী রেজাউল হকের 'অস্বাভাবিক' মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

মাগুরা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী রেজাউল হকের 'অস্বাভাবিক' মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে জেলা শহরের কলেজপাড়ায় নিজ বাড়ির তিনতলায় নির্মাণাধীন বাথরুমে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করছেন। মাগুরা সদর থানার ওসি আব্দুর রবিক খান এটিকে 'অস্বাভাবিক' আখ্যায়িত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর আসল ব্যাপার জানা যাবে। ডা. রেজাউল ইসলামের (৫৭) স্ত্রী মাগুরা সরকারি মহিলা কলেজের প্রভাষক কাজী জিন্নাতুন ফাতেমা শিরিন জানান, প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে তিনি ফজরের নামাজ পড়ে চেম্বারে রোগী দেখেন। আজ শোবার ঘর থেকে বের হওয়ার পর দীর্ঘক্ষণ তার কোনো খোঁজ না পেয়ে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে বাড়ির তিনতলায় একটি নির্মাণাধীন বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। চেম্বারের কর্মচারী আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, নিহতের ছেলে কাজী অয়ন, মামতো ভাই কাজী মাশরুল্লাহসহ পরিবারের অন্য সদস্যরা ঝুলন্ত লাশটি নিচে নামিয়ে আনেন। নিহতের ভাই মাগুরা সদর হাসপাতালে ডা. কাজী ইমদাদ তার ভাইকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। নিহতের আরেক আত্মীয় ডা. কাজী তারিফুজ্জামান জানান, ডা. রেজাউল বেশ কিছুদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। এ কারণে তিনি মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শও নিয়েছেন। মাগুরার সিভিল সার্জন ডা. শফিকুল আলম বলেন, ডাক্তার হিসেবে তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন। মাগুরার সর্ব মহলে তিনি গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মাগুরা সদর হাসপাতালের কয়েকজন ডাক্তার বলেন, এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না। ফাঁসিতে আত্মহত্যা করলে সাধারণত পায়খানা, প্রস্রাব কিংবা জিহ্বা বের হয়ে আসে। এক্ষেত্রে এ ধরনের কিছুই হয়নি। ডা. কাজী রেজাউল হক দীর্ঘদিন মহম্মদপুর ও মাগুরা সদর উপজেলায় চিকিৎসা কর্মকর্তা ছিলেন। স